ঢাকা জেলার নামকরণ ও ইতিহাস - Banglar Magaz | বাংলার মগজ

ব্রেকিং নিউজ


আমাদের ওয়েবসাইটটি সম্পূর্ন নতুন। তাই সাইটির সিস্টেম আপগ্রেডের কাজ চলছে। খুব শিঘ্রই আমরা নিউজ পোর্টালরূপে ফিরছি।আমাদের সাথেই থাকুন ধন্যবাদ।


Thursday, July 18, 2019

ঢাকা জেলার নামকরণ ও ইতিহাস


ঢাকা জেলার নামকরণ ও ইতিহাস:-
বাংলাদেশের রাজধানী ঢাকা মোঘল-পূর্ব যুগে কিছু গুরুত্বধারন করলেও শহরটি ইতিহাসে প্রসিদ্ধি লাভ করে মোঘল যুগে।কথিত আছে যে, সেন বংশের রাজা বল্লাল সেন বুড়িগঙ্গা নদীর তীরবর্তী এলাকায় ভ্রমণকালে সন্নিহিত জঙ্গলে হিন্দু দেবী দুর্গার বিগ্রহ খুঁজে পান। দেবী দুর্গার প্রতি শ্রদ্ধাস্বরূপ রাজা বল্লাল সেন ঐ এলাকায় একটি মন্দির প্রতিষ্ঠা করেন। যেহেতু দেবীর বিগ্রহ ঢাকা বা গুপ্ত অবস্থায় পাওয়া গিয়েছিল তাই রাজা মন্দিরের নাম ঢাকেশ্বরী মন্দির। মন্দিরের নাম থেকেই কালক্রমে স্থানটির নাম ঢাকা হিসেবে গড়ে ওঠে।আবার অনেক ঐতিহাসিকদের মতে, মোঘল সম্রাট জাহাঙ্গীর যখন ঢাকাকে সুবা বাংলার রাজধানী হিসেবে ঘোষণা করেন, তখন সুবাদার ইসলাম খান আনন্দের বহিঃপ্রকাশ স্বরূপ শহরে 'ঢাক' বাজানোর নির্দেশ দেন। এই ঢাক বাজানোর কাহিনী লোকমুখে কিংবদন্দির রূপ ধারণ করে এবং তা থেকেই এই শহরের নাম ঢাকা হয়ে যায়। এখানে উল্লেখ্য যে, ১৬১০ খ্রিষ্টাব্দে ইসলাম খান চিশতি সুবাহ বাংলার রাজধানী রাজমহল থেকে ঢাকায় স্থানান্তর করেন এবং সম্রাটের নামানুসারে এর নামকরণ করে জাহাঙ্গীরনগর।
আয়তন:
১৪৯৭.১৭ বর্গ কিমি। অবস্থান: ২৩°৫৩´ থেকে ২৪°০৬´ উত্তর অক্ষাংশ এবং ৯০°০১´ থেকে ৯০°৩৭´ পূর্ব দ্রাঘিমাংশ। সীমানা: উত্তরে গাজীপুর ও টাঙ্গাইল জেলা, দক্ষিণে মুন্সিগঞ্জ জেলা, পূর্বে নারায়ণগঞ্জ জেলা, পশ্চিমে মানিকগঞ্জ ও রাজবাড়ী জেলা।
ঐতিহাসিক স্থানসমূহ:
লালবাগ কেল্লা, আহসান মঞ্জিল, ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ হল, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, শাঁখারিবাজার, হোসেনী দালান, ছোট কাটরা, বড় কাটরা, কার্জন হল, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল ভবন (পুরাতন ঢাকা বিশ্ববিদ্যালয় কলা ভবন), ঢাকেশ্বরী মন্দির, তারা মসজিদ, মীর জুমলা গেট, পরীবিবির মাজার
পার্ক,বিনোদন ও প্রাকৃতিক স্থানঃ
রমনা পার্ক, বাহাদুর শাহ্‌ পার্ক- জগন্নাথ বিশ্ববিদ্যালয়, সোহ্‌রাওয়ার্দী উদ্যান, বোটানিক্যাল গার্ডেন, 
ঢাকা শিশু পার্ক, বুড়িগঙ্গা নদী, ঢাকা চিড়িয়াখানা, বাংলাদেশ জাতীয় যাদুঘর, মুক্তিযুদ্ধ যাদুঘর, 
বলধা গার্ডেন।
স্মৃতিসৌধ ও স্মারকঃ
জাতীয় শহীদ মিনার, শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ, (রায়ের বাজার), অপরাজেয় বাংলা-ঢাকা বিশ্ববিদ্যালয়,জগন্নাথ বিশ্ববিদ্যালয় গুচ্ছ ভাস্কর্য আসাদ গেইট।
আধুনিক স্থাপত্যঃ
জাতীয় সংসদ ভবন, বাংলাদেশ ব্যাংক ভবন, ভাসানী নভো থিয়েটার, বসুন্ধরা সিটি,যমুনা ফিউচার পার্ক,মেয়র হানিফ ফ্লাইওভার, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ।
জলাশয় ও নদীনালা:
পদ্মা, বুড়িগঙ্গা, ইছামতি, ধলেশ্বরী, তুরাগ, বংশী, কালীগঙ্গা, গাজীখালী, কলমাই নদী; তুলসী খলকী খাল, আওনার খাল, ভাঙাভিটা খাল এবং রঘুনাথপুর বিল ও বেতলাই বিল উল্লেখযোগ্য।
হ্রদঃ 
ধানমন্ডী হ্রদ, গুলশান হ্রদ, বনানী হ্রদ, ডিয়া বাড়ি হ্রদ।




ঢাকা জেলার নামকরণ ও ইতিহাস Reviewed by Rakib Hasan on 11:12 AM Rating: 5 ঢাকা জেলার নামকরণ ও ইতিহাস:- বাংলাদেশের রাজধানী ঢাকা মোঘল-পূর্ব যুগে কিছু গুরুত্বধারন করলেও শহরটি ইতিহাসে প্রসিদ্ধি লাভ করে মোঘল যু...
Newer Post
Previous
This is the last post

No comments: