নারায়ণগঞ্জ জেলার নামকরণ ও ইতিহাস - Banglar Magaz | বাংলার মগজ

ব্রেকিং নিউজ


আমাদের ওয়েবসাইটটি সম্পূর্ন নতুন। তাই সাইটির সিস্টেম আপগ্রেডের কাজ চলছে। খুব শিঘ্রই আমরা নিউজ পোর্টালরূপে ফিরছি।আমাদের সাথেই থাকুন ধন্যবাদ।


Friday, July 19, 2019

নারায়ণগঞ্জ জেলার নামকরণ ও ইতিহাস


নারায়ণগঞ্জ জেলার নামকরণ ও ইতিহাস:
১৭৬৬ সালে হিন্দু সম্প্রদায়ের নেতা বিকন লাল পান্ডে বেনুর ঠাকুর বা লক্ষ্মীনারায়ণ ঠাকুর নামেও পরিচিত) ইস্ট ইন্ডিয়া কোম্পানীর নিকট থেকে এ অঞ্চলের মালিকানা গ্রহণ করেন। তিনি প্রভু নারায়ণের সেবার ব্যয়ভার বহনের জন্য একটি উইলের মাধ্যমে শীতলক্ষ্যা নদীর তীরে অবস্থিত।মার্কেটকে দেবোত্তর সম্পত্তি হিসেবে ঘোষণা করেন।তাই পরবর্তীতে এ স্থানের নাম হয় নারায়ণগঞ্জ । যা বাংলাদেশের ক্ষুদ্রতম জেলা।নারায়ণগঞ্জ মহকুমা সৃষ্টি হয় ১৮৮২ সালে। ঢাকা জেলারসাবেক মহকুমা থেকে ১৯৮৪ সালের ১৫ ফেব্রুয়ারি জেলায় উন্নীত হয়।
আয়তন:
৬৮৭.৭৬ বর্গ কিমি। অবস্থান: ২৩°৩৩র্ থেকে ২৩°৫৭র্ উত্তর অক্ষাংশ এবং ৯০°২৬র্ থেকে ৯০°৪৫র্ পূর্ব দ্রাঘিমাংশ। সীমানা: উত্তরে নরসিংদী এবং গাজীপুর জেলা, দক্ষিণে মুন্সিগঞ্জ জেলা, পূর্বে ব্রাহ্মণবাড়ীয়া ও কুমিল্লা জেলা, পশ্চিমে ঢাকা জেলা।
দর্শনীয় স্থান : 
  • কদম রসূল দরগাহ,
  •  মেরিন একাডেমি
  • (লাঙ্গলবন্দ) হিন্দু তীর্থস্থান
  • সোনাকান্দা দুর্গ
  • বাংলার তাজমহল
  • বাংলার পিরামিড
  • আদমজী ইপিজেট
  • হাজীগঞ্জ দুৰ্গ,কিল্লারপুল
  • পাচ পীরের দরগাহ
  • বিবি মরিয়মের মাজার
  • সোনারগাঁও লোকশিল্প যাদুঘর ও পানাম নগরী
  • সুলতান গিয়াস উদ্দিন আজম শাহের মাজার ও বারদী লোকনাথ ব্রহ্মচারী আশ্রম।
  • প্রাচীন বৌদ্ধ মঠ, (বারদী)
  • লাঙ্গলবন্দ স্নান ঘাট (পুন্য স্নানের জন্যে হিন্দু ধর্মাবলম্বীদের পুন্য তীর্থ -স্নান )
  • লাঙ্গলবন্দ প্রাচীন মন্দির
  • সাব্দী কালী মন্দির
  • সাব্দী মঠ
  • কাঠ গোলাপ স্থান
  • লর্ড ইংরেজ সাহেবের কুঠি
  • গ্রান্ড ট্রাঙ্ক রোড বা "সড়ক ই আজম "
  • সোনাকান্দা হাটলক্ষী নারায়ণ পুষ্কুরিনি
  • লক্ষী নারায়ণ কটন মিল
  • কাইকারটেক হাট
  • লর্ড ইংরেজ সাহেবের বাংলো (ধ্বংসাবশেষ)
  • রাজা লক্ষী নারায়ণ মন্দির (১১৭৩)
  • সুলতান গিয়াস উদ্দিন আজম শাহের সমাধি (১৩৯৩-১৪১১)
  • কাজী সিরাজউদ্দিনের সমাধি (১৩৯৩-১৪১১)
  • পাঁচ পীরের সমাধি,জয়বাবা লোকনাথ মন্দির (১৪০১)
  • বন্দর শাহী মসজিদ (১৪৮১)
  • বন্দর শাহী মসজিদ পুষ্কুরিনি বা "গায়েবানা পুকুর' (১৪৮১)
  • সুলতান জালাল উদ্দিন ফতেহ শাহের এক গম্বুজ বিশিষ্ট মসজিদ (১৪৮৪)
  • বাবা সালেহর মসজিদ (১৫০৫)
  • বাবা সালেহর সমাধি (১৫০৬)
  • গোয়ালদী মসজিদ (১৫১৯)
  • কদম রসূল দরগাহ (১৫৮০)
  • কদম রসূল সুলতানি মসজিদ (১৫৮০),
  • সোনাকান্দা দূর্গ (১৬৬০)
  • বায়তুল আমান (১৯৩৯)
  • বোসে কেবিন (১৯৪২)
  • এ কে এম রহমত উল্ল্যাহ মুসলিম ইনস্টিটিউট (১৯৫২)
  • ত্রিবেণী ঈশা খান পরিখা (সোনারগাঁও থেকে সোনাকান্দা) (১৬৬০)
  • ত্রিবেণী পুল (১৬৬০)
  • হাজীগঞ্জ দূর্গ (১৬৬৩)
  • কেল্লার পুল (১৬৬৩)
  • ত্রিমোহনী পুল (১৬৬৬)
  • পাগলা পুল (১৬৬৬)
  • বিবি মরিয়মের সমাধি, তোরণ দ্বার, অভ্যর্থনাগার। (১৬৭৮)
  • বিবি মরিয়মের মসজিদ
  • আশরাফিয়া জামে মসজিদ, আমলাপাড়া
  • পানাম নগর, সোনারগাঁও
  • "কোম্পানি কুঠি" বা "নীল কুঠি"
  • সোনারগাঁও লোকশিল্প জাদুঘর 
  • (অধুনা লুপ্ত) আদমজী জুট মিল
  • মুড়াপাড়া জমিদার বাড়ি
  • সাব্দী কালী মন্দির
পার্ক,বিনোদন ও প্রাকৃতিক স্থানঃ
পাগলায় মেরি এন্ডারসন ভাসমান রেস্তোরাঁ,পঞ্চবটিতে এডভেন্চারলেন্ড পার্ক,খানপুরে চোরঙ্গী পার্ক,নম পার্ক, রাসেল পার্ক ও মিনি চিড়িয়াখানা, জিন্দা পার্ক, কুন্দুস পার্ক।
জলাশয় ও নদীনালা:
শীতলক্ষ্যা, মেঘনা, পুরাতন ব্রহ্মপুত্র, বুড়িগঙ্গা, বালু ও ধলেশ্বরী নদী।

তথ্যসুত্র: বাংলাপিডিয়া,উইকিপিডিয়া

নারায়ণগঞ্জ জেলার নামকরণ ও ইতিহাস Reviewed by Rakib Hasan on 12:53 PM Rating: 5 নারায়ণগঞ্জ জেলার নামকরণ ও ইতিহাস: ১৭৬৬ সালে হিন্দু সম্প্রদায়ের নেতা বিকন লাল পান্ডে বেনুর ঠাকুর বা লক্ষ্মীনারায়ণ ঠাকুর নামেও পরিচিত...

No comments: